সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মোদি বিরোধী আন্দোলনের সময় হেফাজতের চক্রান্ত ফাঁস করা যুবককে হত্যা

​মেয়ের সামনেই আওয়ামী লীগ কর্মীকে গুলি ও কুপিয়ে নৃশংস খুন​চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মেয়ের সামনে নুরুল আজিম প্রকাশ আজম (৪২) নামে এক দর্জিকে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফার অদূরে একটি বিলে এই ঘটনা ঘটে। ​স্থানীয় ও স্বজনদের অভিযোগ, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির […]

যশোরে উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে তরুণ আটক

চাপাতি ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ যশোরে উগ্রবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক তাহসীন ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, অভিযানের সময় তাহসীনের ঘর তল্লাশি […]

তিস্তা মহাপরিকল্পনার দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে চায়: জামায়াত আমীর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের দেওয়া অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেশের মানুষ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। দেশের চলমান বন্যা […]

ডিসেম্বরেই দলবল নিয়ে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা

সংক্ষিপ্ত সার বাংলাদেশে মৃত্যুদণ্ডের মুখোমুখি এবং দল নিষিদ্ধ হওয়ার পর, ক্ষমতাচ্যুত বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন যে তিনি এবং তাঁর দলের জ্যেষ্ঠ সহকর্মীরা আগামী ডিসেম্বরের দিকে ভারত থেকে নির্বাসন কাটিয়ে দেশে ফেরার এবং আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। দক্ষিণ এশিয়ার এই দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী নেত্রী বলেছেন, তিনি এবং তাঁর দল আওয়ামী লীগের সদস্যরা স্বেচ্ছায় সেই […]

ডিসেম্বরেই নেতাকর্মীদের নিয়ে দেশে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী ডিসেম্বরেই দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাংলাদেশে ফেরার এবং আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন বলে দাবি করেছেন ভারতে নির্বাসিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। তবে দেশে ফিরলে তিনি গ্রেফতার বা এমনকি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। এদিকে, শেখ হাসিনার এই […]

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে মন্ত্রীর ‘উন্মুক্ত’ ঘোষণার ২৪ ঘণ্টাতেই মন্ত্রণালয়ের সতর্কতা: বিভ্রান্তিতে প্রবাসীকামীরা

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়া নিয়ে সরকারের শীর্ষ পর্যায় ও মন্ত্রণালয়ের মধ্যে চরম সমন্বয়হীনতা প্রকাশ পেয়েছে। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে মন্ত্রী আকস্মিকভাবে ঘোষণা দেন, আগের দিন সোমবার থেকেই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলে গেছে। কিন্তু এই বক্তব্যের ২৪ ঘণ্টা পার হতে না হতেই বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট জানিয়েছে মালয়েশিয়ার […]

চলমান দুর্যোগে প্রশাসন ও নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

চলমান প্রাকৃতিক দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। ড. মাহদী আমিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্তদের কাছে […]