রাজনৈতিক দলের নামের সাথে ‘জাতীয়’ শব্দটির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন, ‘জাতীয় নাগরিক পার্টি’র এই নামকরণের মধ্যে একটি স্বৈরাচারী মনস্তত্ত্ব ও মনোভাব রয়েছে।
প্রতিমন্ত্রী নুর বলেন, জাতীয় মানে কি সর্বজনীন বিষয়। আমাদের জাতীয় ফল কাঁঠাল, সবাই কাঁঠালকে জাতীয় ফল হিসেবে স্বীকৃতি দেয়। আমাদের জাতীয় মাছ ইলিশ, সবাই এটাকে স্বীকৃতি দেয়। জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, সবাই এটাকে স্বীকৃতি দেয়। আমাদের জাতীয় পতাকা, সবাই তাকে স্যালুট করে।
তিনি প্রশ্ন তোলেন, জাতীয় শব্দটা যেহেতু সর্বজনীন, সেটাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যে কুক্ষিগত করার চেষ্টা কতটুকু যৌক্তিক? সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উদাহরণ টেনে তিনি বলেন, এরশাদ সাহেব ক্ষমতায় থেকে করেছেন জাতীয় পার্টি; এটা কি সর্বজনীন পার্টি? এসব পার্টিকে কি অন্য দলও ওন (আপন করে নেওয়া) করে?
চীনের রাজনৈতিক ব্যবস্থার প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী নুর বলেন, এটা কি ওই চীনের মতো—যে সব পার্টি বাদ দিয়ে কমিউনিস্ট পার্টিই একমাত্র ন্যাশনাল পার্টি? চীনে সেটা ঠিক আছে। কিন্তু আমাদের এখানে এগুলো হচ্ছে একটা স্বৈরাচারী মনস্তত্ত্ব থেকে আসা চিন্তাভাবনা এবং তাদেরকে এই ক্ষেত্রে প্রমোট করেছে তখনকার সরকার।