মক্কা প্যাক্টকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ত্রিপক্ষীয় ‘মক্কা প্যাক্ট’ বা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতিবাচকভাবেই দেখছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এই চুক্তির সার্বিক বিষয়ে দলের সংশ্লিষ্ট উপকমিটি বিশেষ পর্যবেক্ষণ রাখছে বলেও জানান তিনি। সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে […]
তারেক রহমান সরকারের প্রথম ৬ মাস ‘সম্পূর্ণ ব্যর্থ’: নাহিদ ইসলাম

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ দাবি করে তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি অভিযোগ করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংক্রান্ত অগ্রাধিকারপ্রাপ্ত তিনটি প্রধান ক্ষেত্রে সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ক্ষমতাসীন সরকারের ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়ন ও ব্যর্থতার চিত্র তুলে ধরে এনসিপি-এর […]
ঘুষ দাবির অভিযোগে বিএনপি সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য করার বিনিময়ে ৩ কোটি টাকা দাবি করার অভিযোগ তোলায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী সাত দিনের মধ্যে এই অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করার […]
ছাত্রদল ছাত্রলীগ হলে পরিণতি তাদের চেয়েও খারাপ হবে: সারজিস আলম

ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে’ বলে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে নিজের নিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই সময়ে ছাত্রশিবিরের প্রতি পরামর্শ দিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন উল্লেখ […]
হবিগঞ্জে সারজিস ও পাটওয়ারীর গাড়িবহরে হামলা, এনসিপির আঙুল বিএনপির দিকে

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এনসিপির নেতাকর্মীদের দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত এই হামলা চালিয়েছে। এতে সাংবাদিক ও দলটির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার […]
‘জাতীয় নাগরিক পার্টি’র নামের মধ্যে স্বৈরাচারী মনোভাব রয়েছে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

রাজনৈতিক দলের নামের সাথে ‘জাতীয়’ শব্দটির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন, ‘জাতীয় নাগরিক পার্টি’র এই নামকরণের মধ্যে একটি স্বৈরাচারী মনস্তত্ত্ব ও মনোভাব রয়েছে। প্রতিমন্ত্রী নুর বলেন, জাতীয় মানে কি সর্বজনীন বিষয়। আমাদের জাতীয় ফল কাঁঠাল, সবাই কাঁঠালকে জাতীয় ফল হিসেবে স্বীকৃতি […]