সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

‘ফেরেশতাদের দল নই, ভুলত্রুটি ধরিয়ে দিলে সংশোধন হব’: জামায়াত আমির

অন্যায় এবং জামায়াত কখনো একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, জামায়াতে ইসলামী কোনো

অন্যায় এবং জামায়াত কখনো একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয়; মানুষ হিসেবে তাদেরও ভুলত্রুটি হতে পারে। তবে কেউ দলের নেতাকর্মীদের কোনো অন্যায় বা অপরাধ করতে দেখলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, ভুল প্রমাণিত হলে তারা তা সংশোধন করে নেবেন।

শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে জামায়াত আমির দলীয় নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মানবজাতির সূচনা থেকেই শয়তান মানুষের ক্ষতি করার পেছনে লেগে আছে উল্লেখ করে তিনি দলীয় নেতাকর্মীদের সর্বক্ষণ নিজেদের মধ্যে খোদাভীতি বা আল্লাহভীতি বজায় রাখার তাগিদ দেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন