সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

‘এমপির সেবায় নিয়োজিত থাকার আবদার করেছিলেন তরুণী’: গাজীর বহিষ্কার নিয়ে জামায়াত এমপি খালেক

নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিতর্কিত ঘটনা নিয়ে দলটির নতুন বক্তব্য সামনে এসেছে। সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক জানিয়েছেন, ভুক্তভোগী তরুণী নিজেই বিয়ে না করে আজীবন এমপি গাজী নজরুলের সেবায় নিয়োজিত থাকার চরম আবদার করেছিলেন। গতকাল […]

যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০% শুল্ক সুবিধা পাচ্ছে বাংলাদেশ: যেসব খাতে পড়বে প্রভাব

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য ও শুল্কনীতিতে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর সর্বনিম্ন ১০ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, ওয়াশিংটন ডিসির সময় ২৪ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে এই নতুন শুল্ক কাঠামো কার্যকর হয়েছে। ১৯৭৪ সালের মার্কিন ট্রেড অ্যাক্টের ‘সেকশন ৩০১’-এর আওতায় বিশ্বের ৮৬টি […]

সাহাবুদ্দিনের পদত্যাগ: পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে জোরালো আলোচনায় মির্জা ফখরুল

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ সংক্রান্ত সার্বিক বিষয়ে জানাতে আজ শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সংসদ সচিবালয়। সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার দুপুরে দেশে ফিরে […]

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন

শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ নিজেই এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ […]

‘ওরা আমাকে চলে যেতে বলেছেন’, বিএনপিকে উদ্দেশ্য করে বলার একদিনের মাথায় রাষ্ট্রপতির পদত্যাগ

ক্ষমতাসীন বিএনপিকে ইঙ্গিত করে ঘনিষ্ঠ কর্মকর্তাদের কাছে “ওরা আমাকে চলে যেতে বলেছেন”—এমন মন্তব্য করার একদিনের মাথায় পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার সংবাদমাধ্যমকে গণমাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গভবন। শুক্রবার বিকেলে হোয়াটসঅ্যাপে দেওয়া এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপতি বলেন, “এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।” পদত্যাগপত্রে স্বাক্ষর […]

‘ফেরেশতাদের দল নই, ভুলত্রুটি ধরিয়ে দিলে সংশোধন হব’: জামায়াত আমির

অন্যায় এবং জামায়াত কখনো একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয়; মানুষ হিসেবে তাদেরও ভুলত্রুটি হতে পারে। তবে কেউ দলের নেতাকর্মীদের কোনো অন্যায় বা অপরাধ করতে দেখলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, ভুল প্রমাণিত […]

‘রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আমার জানা নেই’: থাইল্যান্ড থেকে ফিরে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন ও আলোচনার মধ্যে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে […]