সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেফতার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে। সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) শফিকুল ইসলাম।

ডিবি প্রধান জানান, মো. নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নির্দিষ্ট এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন