রাবিতে জিএস আম্মারের নেতৃত্বে হামলা, গুরুতর আহত ১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে প্রক্টর দপ্তর ও কেন্দ্রীয় গ্রন্থাগারের ভেতর এক শিক্ষার্থীকে বাঁশ, রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে রাকসু ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সূত্রপাত সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থীর অভিযোগকে কেন্দ্র করে। ওই শিক্ষার্থীর দাবি, […]
আবারও গাজীপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

গাজীপুর মহানগরের ন্যাশনাল পার্ক এলাকায় ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এই মিছিলের ভিডিওটি পরদিন (২৬ জুলাই) ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতিকে দেখা গেলেও স্থানীয় সূত্রগুলোর দাবি, তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। মিছিলের নেপথ্যে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ সরকারের নেতৃত্ব ছিল বলে […]
চায়না ইকোনমিক জোনে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা অর্থমন্ত্রীর

চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) অবকাঠামোগত উন্নয়নসহ মোট বিনিয়োগের পরিমাণ ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৭ জুলাই) সিইআইজেডের উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে এখানে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা […]
বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেফতার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে। সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) শফিকুল ইসলাম। ডিবি প্রধান জানান, মো. নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা […]
আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা বহাল থাকা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি আরবি ভাষার অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নিশ্চিত করা হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসির উদ্দেশে ইতোমধ্যে রওনা হয়েছেন নেতানিয়াহু। সফরকালে ট্রাম্প ও নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট […]
আনোয়ারায় বহুল আলোচিত চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

চট্টগ্রামের আনোয়ারায় দেশের অন্যতম বহুল আলোচিত ও মেগা প্রকল্প ‘চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল’ (সিইআইজেড)-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে সোমবার (২৭ জুলাই)। নানা চড়াই-উৎরাই আর দীর্ঘ প্রতীক্ষার পর আজ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফ্ল্যাগশিপ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন […]
এনসিপির শীর্ষ নেতাদের ছবিযুক্ত কুশপুতুল ঝুলিয়ে রাখার ঘটনা, উদ্ধার করল পুলিশ

মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের ছবি সম্বলিত একাধিক কুশপুতুল বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন এলাকা এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনের বৈদ্যুতিক তারে এসব কুশপুতুল ঝুলতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত […]