সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে আটক ২, সিট বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে এক আবাসিক শিক্ষার্থী ও এক বহিরাগত ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ওই শিক্ষার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে এক আবাসিক শিক্ষার্থী ও এক বহিরাগত ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ওই শিক্ষার্থীর হলের আসন বাতিল করেছে হল প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সূর্যসেন হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী ঢাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র।

হল ও সাধারণ শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সমকামী সম্প্রদায়ের যোগাযোগের একটি বিশেষ অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে ওই বহিরাগত ব্যক্তির সঙ্গে পরিচয় হয় বিশ্ববিদ্যালয়টির ওই শিক্ষার্থীর। পরিচয়ের সূত্রে সকালে তাকে হলে আমন্ত্রণ জানান তিনি। তবে হলে প্রবেশের পর ওই ব্যক্তি ভুলবশত নির্ধারিত কক্ষের বদলে অন্য একটি কক্ষের দরজায় কড়া নাড়েন। এতে সেখানে থাকা আবাসিক শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ এবং মোবাইল ফোনে অনলাইন অ্যাপের বার্তা যাচাই-বাছাই করে সমকামিতার বিষয়টি নিশ্চিত হন শিক্ষার্থীরা।

বিষয়টি তাৎক্ষণিকভাবে হল প্রশাসনকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে নিজেদের হেফাজতে নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সূর্যসেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান জানান, খবর পেয়ে হলের প্রাধ্যক্ষ ও হাউস টিউটররা ঘটনাস্থলে উপস্থিত হন এবং দুজনকে প্রাধ্যক্ষের কার্যালয়ে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করে লিখিত মুচলেকা প্রদান করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে হল প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষার্থী ও বহিরাগত ব্যক্তিকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর সিট বাতিল করেছে হল কর্তৃপক্ষ।

তবে এ বিষয়ে মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন