সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে আটক ২, সিট বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে এক আবাসিক শিক্ষার্থী ও এক বহিরাগত ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ওই শিক্ষার্থীর হলের আসন বাতিল করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সূর্যসেন হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী ঢাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। হল ও সাধারণ শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, […]

যুক্তরাষ্ট্র থেকে হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হলো আরও ২৩ বাংলাদেশিকে

যুক্তরাষ্ট্রে অনিয়মিত ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিযানের অংশ হিসেবে আরও ২৩ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় যুক্তরাষ্ট্র থেকে ভাড়া করা একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরবর্তীতে প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ গন্তব্যে ফেরত পাঠানো হয়। বিমানবন্দর ইমিগ্রেশন […]

তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারের লক্ষ্য নিয়ে তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিশেষ এক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত […]

‘ফাঁসি দিলেও সাদরে গ্রহণ করব’: লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার নিয়ে কাদের সিদ্দিকী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর পর মামলাটিকে ‘সম্পূর্ণ অচল ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী। তিনি আরো বলেছেন, এই মামলায় লতিফ সিদ্দিকীকে যদি অন্যায়ভাবে ফাঁসিও দেওয়া হয়, তবে তারা তা সাদরে গ্রহণ করবেন। […]

শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগারে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ […]

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ এর কাছে মিলল ভারতীয় আধার কার্ড

সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার মুহূর্তে চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে জালিয়াতির মাধ্যমে তৈরি একটি ভারতীয় ‘আধার কার্ড’ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) যশোর জেলা পুলিশের সহযোগিতায় কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ডেভিড ইমনসহ তার চার সহযোগীকে […]