সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

জামায়াত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সোমবার ঢাকা কলেজের শহিদ আ ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী নুর প্রশ্ন তুলে বলেন, ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত। এখন তারা মরিয়া হয়ে বিভিন্ন উপায়ে ফটোকার্ড ও ভিডিও তৈরি করে সরকারি দল কিংবা জোটের নেতাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ উৎখাতের পর জনগণ এই মুহূর্তে কোনো ধরনের আন্দোলন-সংগ্রামের রাজনীতি পছন্দ করছে না। একটি সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসও পার না হতেই সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়াকে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, “সরকার দায়িত্ব ছেড়ে দিলে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কে আছে? এই ভূরাজনৈতিক সংকটকালে বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বিএনপি সরকার ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”

বক্তব্যে এনসিপি-কে রাজনীতির ‘বিষফোড়া’ হিসেবে অভিহিত করে সজাগ থাকার আহ্বান জানান নুরুল হক নুর। তিনি বলেন, “এনসিপি আজকে বিরোধী দলে আছে, তাদের রাজনীতি শেখা উচিত। এই দলটিকে নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, তা না হলে দেশে নতুন সংকট তৈরি হতে পারে।”

তিনি অভিযোগ করেন, এনসিপি নিজেদের বুদ্ধিতে বা শক্তিতে পরিচালিত হচ্ছে না। আন্দোলনের শেষ দিকে ফ্যাসিবাদের পতন সুনিশ্চিত দেখে একটি বিদেশি গোষ্ঠী তাদের ওপর ভর করেছে। বর্তমানে ওই গোষ্ঠীর ইশারায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে জিম্মি করার চক্রান্ত চলছে বলে দাবি করেন তিনি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন