শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে সম্পর্ক নেই ভারতের: রণধীর জয়সওয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। তিনি স্পষ্ট করেন, শেখ হাসিনার যে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে, সেটি একটি বেসরকারি […]
ছাত্রদল ছাত্রলীগ হলে পরিণতি তাদের চেয়েও খারাপ হবে: সারজিস আলম

ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে’ বলে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে নিজের নিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই সময়ে ছাত্রশিবিরের প্রতি পরামর্শ দিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন উল্লেখ […]
শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে মুখোমুখি তসলিমা ও অভিজিৎ দীপক

বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক গতিপথ নিয়ে তীব্র বিতর্কে জড়িয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এবং ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রধান অভিজিৎ দীপক। ভারতের সংবাদমাধ্যম জিনিউজ বাংলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তসলিমা নাসরিন দাবি করেন, বাংলাদেশে স্বৈরাচারবিরোধী যে আন্দোলনকে ছাত্রদের অধিকার রক্ষার লড়াই হিসেবে দেখা […]
ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, রণক্ষেত্র সায়েন্স ল্যাব এলাকা

ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ শুরু হলে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। বর্তমানে পুরো ক্যাম্পাস ও আশপাশের এলাকায় […]
জামায়াত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সোমবার ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী নুর প্রশ্ন তুলে […]
তসলিমা নাসরিন ফিরতে চাইলে আইনি পথেই আসতে হবে: তথ্য উপদেষ্টা

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, তসলিমা নাসরিন দেশে ফিরতে চাইলে তাকে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে এবং সরকার আইন অনুযায়ীই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার (৪ আগস্ট) […]
প্রধানমন্ত্রীর সাথে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সাক্ষাৎ

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন জানান, আলোচনায় মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও ভূমিকার বিষয়টি প্রাধান্য পায়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের […]