সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ফ্যাসিবাদী হস্তক্ষেপ মুক্ত এনবিআরকে জনবান্ধব করতে হবে: তারেক রহমান

দেড় দশকের রাজনৈতিক হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতা থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) মুক্ত করে একটি নির্ভরযোগ্য ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেড় দশকের রাজনৈতিক হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতা থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) মুক্ত করে একটি নির্ভরযোগ্য ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সৎ কর্মকর্তাদের কাজের সুযোগ বাড়ানো এবং নতুন করদাতা শনাক্তের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির টেকসই নীতি গ্রহণের তাগিদ দিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর আয়োজিত জাতীয় ‘রাজস্ব সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনে এনবিআরের নীতি-নিয়ম উপেক্ষা করে ব্যক্তি ও দলীয় স্বার্থে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল। ফলে সংস্থাটির ওপর মানুষের আস্থা নষ্ট হয়। এখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।বিগত সরকার দেশকে অতিরিক্ত ঋণ ও আমদানিনির্ভর করে রেখে গেছে উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকার বৈদেশিক ঋণের বোঝা চাপানোর নীতিবিরোধী। অভ্যন্তরীণ আয় বাড়াতে সরকার গণমুখী উৎপাদননীতি গ্রহণ করেছে, যা বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াবে। একই করদাতার ওপর বারবার করের বোঝা না বাড়িয়ে কর প্রদানে সক্ষম ব্যক্তিদের চিহ্নিত করে করের আওতায় আনার নির্দেশ দেন তিনি। এর জন্য ডিজিটালি আধুনিক ডাটাভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার বিকল্প নেই বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধু কর আদায় নয়, বরং মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। ভ্যাট বা কাস্টমস ব্যবস্থাপনার জটিলতায় যেন ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখতে হবে। এনবিআরকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন মানুষ একে ভয় না পেয়ে বিশ্বাস করে।

পরিবর্তিত বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক কর ব্যবস্থার সাথে তাল মিলিয়ে দক্ষতা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন