‘পুলিশ পুড়িয়েছি’ বলা সেই ভাইরাল সমন্বয়ক মাহদী ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত

হবিগঞ্জে আটকের প্রায় ২১ ঘণ্টা পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানসহ তিন নেতাকে অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা তিনটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া অন্য দুজন হলেন সংগঠনের নেতা মির্জা সুমন ও মো. রাকিব (রাজু আহমেদ)। তাদের মুক্তির খবর পেয়ে […]
তারেক রহমানের ভারত সফর দুই দেশের সম্পর্কের নতুন পথ খুলবে: সাবেক ভারতীয় কূটনীতিক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঢাকা ও নয়াদিল্লির মধ্যে অমীমাংসিত দ্বিপক্ষীয় সংকট নিরসন এবং সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই রাষ্ট্রদূত এ মতামত দেন। সাক্ষাৎকারে বিদ্যাভূষণ সোনি উল্লেখ করেন, তিস্তা নদীর পানি […]
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পদ হারালেন জামায়াত নেতা

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক ও পরকীয়ার সম্পর্কের অভিযোগে ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় এক জামায়াত নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিক অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে এ অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি পাওয়া ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই ওয়ার্ডের […]
পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফর

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার ও দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তিনি সেখানে পৌঁছান। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) […]
কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনো নিখোঁজ, ১৬৬ জনের তথ্য গায়েব: আইজি প্রিজন

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে এখনও ৬৯০ জন পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। এদের মধ্যে নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ বন্দির কোনো তথ্য বা ডেটা খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর বকশীবাজার কারা অধিদপ্তরে আয়োজিত এক […]
এআই দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি বানিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতাকে ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিঞা হাসিবুল হাসান হাসিব। ছবিটিতে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পেছনের সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গত রোববার (১৬ আগস্ট) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করেন হাসিব। ক্যাপশনে তিনি দাবি করেন, […]
জুলাই ডকুমেন্টরিতে জীবিত সাংবাদিককে ‘শহীদ’ দেখিয়ে বিতর্ক

রাজধানীতে অনুষ্ঠিত এক কর্মসূচিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ সাংবাদিকদের স্মরণে প্রদর্শিত উপস্থাপনায় এক জীবিত সাংবাদিকের ছবি ব্যবহার করে তাকে ‘শহীদ’ হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক […]
ফ্যাসিবাদী হস্তক্ষেপ মুক্ত এনবিআরকে জনবান্ধব করতে হবে: তারেক রহমান

দেড় দশকের রাজনৈতিক হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতা থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) মুক্ত করে একটি নির্ভরযোগ্য ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সৎ কর্মকর্তাদের কাজের সুযোগ বাড়ানো এবং নতুন করদাতা শনাক্তের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির টেকসই নীতি গ্রহণের তাগিদ দিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে […]
১৮৫০ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার

দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অগ্রিম আয়করসহ (এআইটি) এই দুই কার্গো এলএনজি আমদানিতে মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা। সোমবার (১৭ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত […]