সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফীক নাওয়াজ আর নেই। মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এই মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, তৌফীক নাওয়াজ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনজীবী আরও জানান, সাবেক মন্ত্রী দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে বন্দি রয়েছেন। স্বামীর শেষকৃত্য ও জানাজায় অংশ নেওয়ার সুবিধার্থে তার সাময়িক প্যারোলে মুক্তির জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করা হবে।