সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

স্বামী তৌফীক নাওয়াজের দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ১২ ঘণ্টার জন্য তার সাময়িক মুক্তি কার্যকর থাকবে। বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডা. দীপু মনির […]

যশোরে মহিলা লীগ নেত্রী সাথি আটক

যশোর জেলা মহিলা লীগের অন্যতম নেত্রী বিলকিস সুলতানা সাথিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাতে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর সাথীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা […]

কুমিল্লায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

কুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. মনির হোসেন (৩২) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত মনির হোসেন চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি দোল্লাই নবাবপুর বাজার এলাকার ‘নবাবপুর মারকাযুন নূর মাদ্রাসা’র নূরানী বিভাগের শিক্ষক। […]

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফীক নাওয়াজ আর নেই। মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এই মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, তৌফীক নাওয়াজ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা […]

কলকাতার নিউ মার্কেটে হোটেলের আগুনে ৯ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন বাংলাদেশি পর্যটকের করুণ মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু, দুই নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। বুধবার (১৯ আগস্ট) গভীর রাত পৌনে ২টার দিকে পাঁচতলা ভবনের একটি হোটেলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে গুরুতর অসুস্থ আরও অন্তত ছয়জনকে […]

অতীত না ভুলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান ভারতীয় হাইকমিশনারের

অতীতকে স্বীকার করে এবং পুরোনো সমস্যাগুলো সমাধান করে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানের ওয়েস্টিন ঢাকা হোটেলে ভারতীয় হাইকমিশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) এক উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন […]