সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

কুমিল্লায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

কুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. মনির হোসেন (৩২) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার দোল্লাই

কুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. মনির হোসেন (৩২) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত মনির হোসেন চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি দোল্লাই নবাবপুর বাজার এলাকার ‘নবাবপুর মারকাযুন নূর মাদ্রাসা’র নূরানী বিভাগের শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে মাথা ও পা ম্যাসেজ করে দেওয়ার কথা বলে ওই ছাত্রকে নিজের কক্ষে ডেকে নেন মনির হোসেন। পরে সেখানে জোরপূর্বক তাকে বলাৎকার করা হয়। পরদিন মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়ি ফিরে বিষয়টি তার পরিবারকে জানায়।

ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে উত্তমমধ্যম দিয়ে দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মিঞাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি গ্রাম্য সালিশে আপস-নিষ্পত্তির চেষ্টা চালান। খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা সেখানে উপস্থিত হন এবং চান্দিনা থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদ থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন