সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে সিলেটি ভাষায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জবাব

বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আমি বাংলাদেশি, এখানে এসেছি বাংলাদেশের মিনিস্টার হিসেবে। আমার মনে হয় আমার দেশপ্রেম ও অবস্থান নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও […]

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের গঠিত ত্রিপক্ষীয় সামরিক জোট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, জোটে যোগ দেওয়ার বিষয়টি ঢাকা অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে দেখছে। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির […]

ফার্মেসিতে ডেকে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জামায়াত কর্মী আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে নিজ ফার্মেসিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মো. হেলাল উদ্দিন ওরফে হেলাল মাস্টার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এ সময় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে […]

চট্টগ্রামে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর পিএস আরমানের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আরমান উদ্দিনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরমান উদ্দিনসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের আদালতে মামলাটি দায়ের করেন লোহাগাড়ার আমিরাবাদ এলাকার প্রবাসী […]

আক্কেলপুরে আ.লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

আওয়ামী লীগ নেতার দোতলা পাকা বাড়ি দখলের অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) আক্কেলপুর উপজেলা বিএনপি এই সাংগঠনিক ব্যবস্থার কথা নিশ্চিত করে। বহিষ্কৃত মিজানুর রহমানের বিরুদ্ধে রায়কালী গ্রামের বাসিন্দা ও কার্যক্রম নিষিদ্ধ রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের […]

গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় নয়: মিয়া গোলাম পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার। গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই রায় বাস্তবায়নে জামায়াত ও ১১ দলীয় ঐক্য কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করবে না। সোমবার (২৪ আগস্ট) দুপুরে […]

তারেক রহমান সরকারের প্রথম ৬ মাস ‘সম্পূর্ণ ব্যর্থ’: নাহিদ ইসলাম

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ দাবি করে তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি অভিযোগ করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংক্রান্ত অগ্রাধিকারপ্রাপ্ত তিনটি প্রধান ক্ষেত্রে সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ক্ষমতাসীন সরকারের ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়ন ও ব্যর্থতার চিত্র তুলে ধরে এনসিপি-এর […]

নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন প্রযুক্তি চায় বাংলাদেশ: ড. মঈন খান

পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি কোল্ড স্টোরেজ খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। এসব ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়লে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। সোমবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে […]