সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে তুমুল হট্টগোল

জাতীয় সংসদে ব্যাংক রেজ্যুলেশন (সংশোধন) বিল পাসের আলোচনার সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোল ও

জাতীয় সংসদে ব্যাংক রেজ্যুলেশন (সংশোধন) বিল পাসের আলোচনার সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোল ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা বিএনপির অতীত শাসনকালের সমালোচনা করে বলেন, “বিএনপি ক্ষমতায় আসা মানে গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট তৈরি হওয়া এবং ঋণখেলাপিতে বাংলাদেশ শীর্ষে থাকা।” এমন মন্তব্যের পরপরই সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা সংসদ কক্ষে তীব্র প্রতিবাদ জানান।

প্রতিবাদের মুখে রুমিন ফারহানা আরও বলেন, এত অসহিষ্ণু সংসদ দেখে মনে হচ্ছে যেন আওয়ামী লীগের আমলে ফিরে গেছি। সে সময় তিনি বেশিরভাগ সংসদ সদস্যকে ঋণখেলাপি হিসেবে উল্লেখ করলে হইচই চরম আকার ধারণ করে। একপর্যায়ে তাঁর নির্ধারিত সময় শেষ হলে মাইক বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল সদস্যের বাকস্বাধীনতার কথা উল্লেখ করে সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানান। পরবর্তীতে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, বক্তব্য অসংসদীয় হলে স্পিকার রুলিং দিতে পারেন বা মন্ত্রী জবাব দিতে পারেন, কিন্তু হট্টগোল সমাধান নয়। অন্যদিকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং অর্থমন্ত্রী আমির মাহমুদ চৌধুরী এই আলোচনাকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে ক্ষোভ প্রকাশ করেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন