আদমজী কলেজ থেকে বহিষ্কার হচ্ছেন সেই আব্দুল্লাহ সিফাত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সিফাতকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান থেকে কেন তাঁকে বহিষ্কার বা ছাড়পত্র দেওয়া হবে না, তার ব্যাখ্যা তিন কর্মদিবসের মধ্যে জানতে চাওয়া হয়েছে। গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসান […]
মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ সংক্রান্ত আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। আদালতের আদেশ সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার এক […]
সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে তুমুল হট্টগোল

জাতীয় সংসদে ব্যাংক রেজ্যুলেশন (সংশোধন) বিল পাসের আলোচনার সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোল ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা বিএনপির অতীত শাসনকালের সমালোচনা করে বলেন, “বিএনপি ক্ষমতায় আসা মানে গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট তৈরি হওয়া […]
ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, যাবে না কোনো প্রতিনিধি দলও: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে এই সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি দলও অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার […]
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন বছরের মধ্যে এই বকেয়া অর্থ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মামলার […]
ক্যালগেরিতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

ধানমন্ডি ৩২-এ অগ্নিসংযোগ ও ভাঙচুরের নিরপেক্ষ তদন্তে জড়িতদের শাস্তির দাবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কানাডার ক্যালগেরি সিটি হলের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। গত ১৬ আগস্ট আয়োজিত এ কর্মসূচি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।কর্মসূচিতে বক্তব্য দেন মো. […]