বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্য-এর মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড, রুহুল কবির রিজভীর একান্ত সচিব (পিএস) কাজী নজরুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব (এপিএস) জাহেদুল আলম উপস্থিত ছিলেন।