সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জিন্নাহর ছবির টানানোর প্রতিবাদে ডাকসুর সংগ্রহশালায় গোলাম আযমের জুতাপেটার ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ইতিহাসের প্রদর্শনীকে কেন্দ্র করে বিতর্ক নতুন মোড় নিয়েছে। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি টাঙানো নিয়ে উত্তেজনার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সেখানে নতুন করে গোলাম আজমকে ঘিরে ১৯৮১ সালের একটি ঐতিহাসিক ঘটনার ছবি যুক্ত করেছেন ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। ঘটনা সূত্রে জানা যায়, দুপুর ৩টার দিকে […]

‘রাজনৈতিক পরিচয়ে মবের শিকার’, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন ঢাবি শিক্ষার্থী তাহসিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রত্যাখ্যান করেছেন ২০২৩ বর্ষের শিক্ষার্থী এ আর তাহসিন জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালে মবের শিকার হয়েছেন দাবি করে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজ ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। বর্তমানে তাহসিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার ইন পাবলিক পলিসি (এমপিপি) প্রোগ্রামে […]

তিন মাসে কোটিপতি বাড়লো ৫ হাজার ৭৭ জন

দেশের ব্যাংক খাতে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা বেড়েছে ৫ হাজার ৭৭টি।। চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে এ ধরনের হিসাব বেড়েছে। একই সময়ে এসব হিসাবে মোট আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা। তবে কোটিপতি হিসাবের সংখ্যা বাড়লেও ব্যক্তি পর্যায়ে আমানতের পরিমাণ কমেছে। বিপরীতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে আমানত […]

ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব

ডাকসু সংগ্রহশালার বর্তমান প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অর্জন ও তার পূর্বাপর সংগ্রামের ধারাবাহিকতাকে আড়াল করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব। সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে আ স ম আবদুর রব বলেন, ইতিহাস কোনো […]

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক বাণিজ্য স্বার্থের নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফল চীন সফরের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিশেষ করে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, অবকাঠামোগত […]

স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়, সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্ব চাই: স্পিকার হাফিজ উদ্দিন

বাংলাদেশ ভারতের সাথে কোনো ‘স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক’ নয়, বরং দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সমমর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলার সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, আওয়ামী লীগ আমলে तत्कालीन পররাষ্ট্রমন্ত্রী ভারতের সাথে সম্পর্ককে স্বামী-স্ত্রীর সম্পর্ক বলে আখ্যা […]

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্য-এর মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক […]

১৫ দিনের সফরে মালয়েশিয়া, ফিলিপাইন, তুরস্ক ও সৌদি আরব গেলেন জামায়াত নেতা সেলিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ১৫ দিনের সফরে দেশের বাইরে গেছেন। সফরের শুরুতে তিনি মালয়েশিয়া পৌঁছাবেন। এরপর পর্যায়ক্রমে ফিলিপাইন ও তুরস্ক সফর করে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। ওমরাহ পালন শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সোমবার […]