সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

জিন্নাহর ছবির টানানোর প্রতিবাদে ডাকসুর সংগ্রহশালায় গোলাম আযমের জুতাপেটার ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ইতিহাসের প্রদর্শনীকে কেন্দ্র করে বিতর্ক নতুন মোড় নিয়েছে। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি টাঙানো নিয়ে উত্তেজনার পর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ইতিহাসের প্রদর্শনীকে কেন্দ্র করে বিতর্ক নতুন মোড় নিয়েছে। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি টাঙানো নিয়ে উত্তেজনার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সেখানে নতুন করে গোলাম আজমকে ঘিরে ১৯৮১ সালের একটি ঐতিহাসিক ঘটনার ছবি যুক্ত করেছেন ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

ঘটনা সূত্রে জানা যায়, দুপুর ৩টার দিকে ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে একদল শিক্ষার্থী সংগ্রহশালায় প্রবেশ করে ছবিটি টাঙিয়ে দেন। আশ্চর্যজনকভাবে, আগের দিন যে স্থানটিতে জিন্নাহর ছবি ঝুলানো ছিল, ঠিক সেখানেই এই নতুন ছবিটি স্থাপন করা হয়। এর আগে সোমবার দুপুরে আবু তৈয়ব হাবিলদার নামের এক শিক্ষার্থী সংগ্রহশালায় থাকা জিন্নাহর ছবিগুলো ছিঁড়ে ফেলে নিজের প্রতিবাদ ব্যক্ত করেন।

সংগ্রহশালার সাম্প্রতিক প্রদর্শনীতে পাকিস্তানের ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপটের কিছু উপাদান অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ১৯৪৮ সালের ২১ মার্চ রেসকোর্স ময়দানে জিন্নাহর ঐতিহাসিক রাষ্ট্রভাষা বিষয়ক বিতর্কিত বক্তব্যের ছবি, ১৯৪০ সালের লাহোর প্রস্তাব সংক্রান্ত চিত্র এবং ১৯৭০ সালের নির্বাচন নিয়ে দৈনিক ‘ডন’ পত্রিকায় প্রকাশিত জিন্নাহর প্রতিবেদন স্থান পেয়েছিল।

উল্লেখ্য, দীর্ঘ সংস্কারকাজ শেষে গত রোববার ডাকসু ভবনের নিচতলায় অবস্থিত এই সংগ্রহশালাটি নতুন করে উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ উপস্থিত ছিলেন। এরপর থেকেই এটি নিয়ে নানা মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন