সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জিন্নাহর বাবা হিন্দু মাছ বিক্রেতা ছিলেন: বিএনপি নেতা ফজলুর রহমান

মুহাম্মদ আলী জিন্নাহর বাবা হিন্দু ছিলেন এবং তিনি মাছ বিক্রি করতেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙার প্রসঙ্গ টেনে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে […]

ডাকসুতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি মেঝেতে সেঁটে শিক্ষার্থীদের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের তীব্র প্রতিবাদে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা সংগ্রহশালার ফটক ও ভেতরের মেঝেতে জিন্নাহ ও যুদ্ধাপরাধী গোলাম আযমের ছবি সাঁটিয়ে সেগুলোর ওপর দিয়ে হেঁটে চরম ঘৃণা প্রকাশ করেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ৮ থেকে ১০ […]

জিন্নাহর ছবির টানানোর প্রতিবাদে ডাকসুর সংগ্রহশালায় গোলাম আযমের জুতাপেটার ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ইতিহাসের প্রদর্শনীকে কেন্দ্র করে বিতর্ক নতুন মোড় নিয়েছে। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি টাঙানো নিয়ে উত্তেজনার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সেখানে নতুন করে গোলাম আজমকে ঘিরে ১৯৮১ সালের একটি ঐতিহাসিক ঘটনার ছবি যুক্ত করেছেন ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। ঘটনা সূত্রে জানা যায়, দুপুর ৩টার দিকে […]