ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এই […]
জাসদ কার্যালয় থেকে আটক ২৭৯ জন, ২৭ জনকে রেখে বাকিদের মুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানের পর আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আটকদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। জাসদের কর্মসূচি পালনে ঢাকা মহানগর পুলিশের […]
নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষক প্রার্থীদের অবস্থান কর্মসূচি

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষক প্রার্থীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ থানার সামনের সড়কে এসে শেষ হয় এবং তারা সেখানেই অবস্থান কর্মসূচি […]