ঢাবি’র শেখ মুজিবুর রহমান হলের ফটকে ফিরছে পূর্বের নামফলক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের ফটকে আবারও আগের নামফলক ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। অননুমোদিতভাবে বসানো ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলকটি সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হচ্ছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের প্রধান ফটকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখাটি মুছে ফেলার কাজ শুরু করে হল প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা […]
জাবির ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডে ২৪ হত্যা: ৭ জনকে অব্যাহতি

যশোর শহরের চিত্রা মোড়ের পাঁচ তারকা মানের ‘জাবির ইন্টারন্যাশনাল’ হোটেলে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং ২৪ জনের প্রাণহানির ঘটনায় করা মামলার আসামিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। ফলে বিভিন্ন সময়ে সন্দেহভাজন হিসেবে আটক হওয়া সাতজনের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন। তদন্ত কর্মকর্তার সুপারিশে […]
মিরপুরে উচ্ছেদ অভিযানে হকার-পুলিশ সংঘর্ষ, মসজিদে আগুন!

রাজধানীর মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলাকালে হকারদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। উচ্ছেদ চলাকালে পাশের একটা মসজিদে বিদ্যুৎতের তার থেকে আগুন […]
শব্দ থিয়েটারের নতুন নাটক ‘ঘোমটা’, প্রধান চরিত্রে জাবির ঈষিকা

যশোরে সংস্কৃতিচর্চাকে পরিশীলিত রাখতে এবং দর্শকদের জন্য মানসম্মত নাট্য পরিবেশনা নিয়ে মঞ্চে আসছে নাট্য সংগঠন ‘শব্দ থিয়েটার’। বিশিষ্ট কথাসাহিত্যিক ইসমত চুগতাইয়ের বিখ্যাত গল্প অবলম্বনে তাদের নতুন নাটক ‘ঘোমটা’ আগামী শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হবে। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাসউদ জামান। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা শিল্পকলা […]
চিকিৎসা শেষে কারাগারে যশোর জেলা আ’লীগের সভাপতি মিলন

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে […]
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিট আবেদন হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার্র (২৯ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর অবকাশকালীন বেঞ্চে ওই রিট আবেদনের ওপর শুনানি শুরুর পর সেটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়। আসিফ […]