সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

নান্দাইলে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বৃদ্ধাশ্রমে আশ্রিত প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামে স্থানীয় এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বৃদ্ধাশ্রমে আশ্রিত প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামে স্থানীয় এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ‘মাতৃছায়া বৃদ্ধাশ্রমে’ এ ঘটনা ঘটে। আটক রুবেল মিয়া জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং স্থানীয় চৈতন কালী মসজিদের ইমাম।

মাতৃছায়া বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ইমাম রুবেল মিয়া বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশ্রমের বাসিন্দা ও কর্মচারীরা ছুটে এসে রুবেলকে হাতেনাতে আটক করেন। পরে তাঁকে একটি লোহার শিকল দিয়ে বেঁধে রেখে নান্দাইল মডেল থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমামকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। তবে অভিযুক্ত রুবেল মিয়া তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি কেবল সেবা ও দেখাশোনার উদ্দেশ্যেই আশ্রমে গিয়েছিলেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে এবং সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী পক্ষের আনীত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন