স্বাধীনতা আন্দোলনের পুরোধার নাম বদলে রাজাকারের নামে স্টেডিয়াম: ক্ষুব্ধ সচেতন মহল

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পটভূমি রচয়িতা, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও ঐতিহাসিক ৬ দফার লেখক সিএসপি কর্মকর্তা রুহুল কুদ্দুসের স্মৃতিবিজড়িত ‘যশোর স্টেডিয়াম’-এর নাম পরিবর্তনের ঘটনা নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বইছে তীব্র বিতর্ক ও ক্ষোভ। অভিযোগ উঠেছে, স্বাধীনতা আন্দোলনে অনন্য ভূমিকা পালনকারী ও স্বাধীনতার সর্বোচ্চ বেসামরিক পদকপ্রাপ্ত এই ব্যক্তিত্বের প্রতিষ্ঠিত স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে […]
জেলে থেকেও কুড়িগ্রাম আইনজীবী সহকারী নির্বাচনে বাতেনের প্যানেলের নিরঙ্কুশ জয়

কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (মুহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে ভোটের মাত্র এক দিন আগে পুলিশি গ্রেপ্তারের শিকার হয়েও সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা আব্দুল বাতেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাঁর সমর্থিত প্যানেল মোট ১৪টি পদের মধ্যে ৮টিতে জয়লাভ করে পূর্ণাঙ্গ প্রভাব বিস্তার করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) কুড়িগ্রাম জেলা জজ […]
মোহাম্মদপুরে এবার সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঐতিহাসিক ঘণ্টা চুরি

রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে অবস্থিত সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে একটি ঐতিহাসিক পিতলের ঘণ্টা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) গির্জা কর্তৃপক্ষের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যবর্তী কোনো একসময়ে ঘণ্টাটি চুরি হয়। খবর পেয়ে […]
ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে মো. মাছুদ (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী ওই শিক্ষককে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিশুটির মায়ের করা মামলায় ওই শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত শিক্ষকের বাড়ি খুলনার ডুমুরিয়া […]
নান্দাইলে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বৃদ্ধাশ্রমে আশ্রিত প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামে স্থানীয় এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ‘মাতৃছায়া বৃদ্ধাশ্রমে’ এ ঘটনা ঘটে। আটক রুবেল মিয়া জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং স্থানীয় চৈতন কালী মসজিদের ইমাম। মাতৃছায়া বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম […]
গুলশানে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে যৌথ অভিযান

রাজধানীর গুলশানে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুরের মালিকানাধীন একটি পোশাক ও বন্ডেড ওয়্যারহাউসে অভিযান পরিচালনা করেছে শুল্ক গোয়েন্দা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ দল। অননুমোদিত শেডে পণ্য সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউসই সিলগালা করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে শুরু হয়ে শুক্রবার ভোর সাড়ে […]
ওসমান হাদি হত্যার বিচার ও তিন দাবিতে ইনকিলাব মঞ্চের ৩১ দিনের ‘মার্চ ফর ইনসাফ’

ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে আগামী ৭ অক্টোবর থেকে মাসব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে দেশের বিভিন্ন অঞ্চল অতিক্রম করে আগামী ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে ৩১ দিনের এই রোডমার্চ শেষ হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক […]