সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

সার মজুতের অভিযোগে জামায়াতের নায়েবে আমিরের পদ বাতিল

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) মনিরুল ইসলামের রুকনিয়াত (প্রাথমিক সদস্য পদ) বাতিল করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) মনিরুল ইসলামের রুকনিয়াত (প্রাথমিক সদস্য পদ) বাতিল করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ইউসুফ আলী।

উপজেলা আমির জানান, মনিরুল ইসলাম তার বসতবাড়িতে অবৈধভাবে ৫০ কেজি ওজনের ১৮ বস্তা ইউরিয়া সার মজুত করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সারগুলো জব্দ করে এবং তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ ঘটনায় দলের আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় কেন্দ্রের এক জরুরি বৈঠকে মনিরুল ইসলামের রুকনিয়াত বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, এখন থেকে তার ব্যক্তিগত কোনো মতামত বা বক্তব্যের দায় জামায়াতে ইসলামী নেবে না।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মনিরুল ইসলামের বাড়ি থেকে ১৮ বস্তা সার জব্দসহ ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেন।

এ বিষয়ে মনিরুল ইসলাম তার রুকনিয়াত বাতিল হওয়ার খবরটি নিশ্চিত করে জানান, মুঠোফোনের মাধ্যমে দলীয় সিদ্ধান্তের বিষয়টি তাকে অবহিত করা হয়েছে এবং দুই-এক দিনের মধ্যেই লিখিত পত্র হাতে পাবেন বলে তিনি আশা করছেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন