ভারতে সরকারবিরোধী আন্দোলনকে ‘কমিউনিস্ট-মাওবাদী-ইসলামপন্থী ষড়যন্ত্র’: আরএসএস

ভারতে সাম্প্রতিক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানবিরোধী বিভিন্ন আন্দোলনকে ‘কমিউনিস্ট-মাওবাদী-ইসলামপন্থী ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শগত মূল অভিভাবক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। সংগঠনটির মুখপত্র ‘অর্গানাইজার’-এর সাম্প্রতিক এক সম্পাদকীয়তে এমন দাবি করা হয়েছে। ‘অর্গানাইজার’-এর সম্পাদক প্রফুল্ল কেতকর রচিত এই সম্পাদকীয়তে অভিযোগ করা হয়, বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশের নতুন প্রজন্মের জেন-জি তরুণদের এই […]
যশোরে হত্যা, সহিংসতা বন্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে মানববন্ধন

হত্যা, নিখোঁজ ও সহিংসতার ঘটনায় সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করা এবং শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় যশোর দড়াটানা ভৈরব চত্বরে নাগরিক সমাজ যশোরের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সুকান্ত […]
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২৫২ টাকা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। সেপ্টেম্বর মাসের তুলনায় এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ১১ টাকা ৫৩ পয়সা বাড়ানো হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বিকেলে বিইআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন […]
ধামরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, থানায় অভিযোগ

ঢাকার ধামরাইয়ে স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নাশকতাবিরোধী কর্মসূচির সময় ঘটা এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) […]
সার মজুতের অভিযোগে জামায়াতের নায়েবে আমিরের পদ বাতিল

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) মনিরুল ইসলামের রুকনিয়াত (প্রাথমিক সদস্য পদ) বাতিল করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ইউসুফ আলী। উপজেলা আমির জানান, মনিরুল ইসলাম তার বসতবাড়িতে অবৈধভাবে ৫০ কেজি ওজনের ১৮ বস্তা ইউরিয়া সার মজুত করে রেখেছিলেন। গোপন […]
জাবির প্রধান ফটকে ৬ দফা দাবিতে ছাত্রলীগের ঝটিকা মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকের সামনে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে ঝটিকা মানববন্ধন করতে দেখা গেছে। রাজনৈতিক কারণে প্রদত্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার, মিথ্যা মামলা বাতিল ও রাজবন্দিদের মুক্তিসহ ৬ দফা দাবি জানিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। তবে […]