টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিনেই আহ্বায়কের পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদনের মাত্র আট দিনের মাথায় দলটির সকল পদ থেকে পদত্যাগ করেছেন নবগঠিত আহ্বায়ক শাহিদ আলম। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আর কখনো রাজনীতিতে যুক্ত না হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রবিবার (৪ অক্টোবর) বিকালে শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষতির কারণ দেখিয়ে গোপালগঞ্জ জেলা এনসিপির […]
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক সংকট নিরসনসহ সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। সোমবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম […]
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আহত ২ ভারতীয়

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই ভারতীয় নাগরিক গুরুতর আহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার দইখাওয়া সীমান্তে এ গুলির ঘটনা ঘটে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তারা বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করান। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) […]
শারদীয় দুর্গাপূজায় ২০-২২ অক্টোবর ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালের সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর পর্যন্ত মোট তিন দিন ছুটি থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগ এই সিদ্ধান্তের কথা […]