সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

যশোরে সিরিজ খাল পুনঃখনন কাজের উদ্বোধন

যশোরে উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের পাঁচ দিনের মাথায় সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে সিরিজ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন

যশোরে উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের পাঁচ দিনের মাথায় সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে সিরিজ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির আশা করা হচ্ছে।

শনিবার (২ মে) সকালে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে কোদাল দিয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে তিনি খালের পাড়ে বৃক্ষরোপণ করেন।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, খাল পুনঃখনন বিএনপির একটি নির্বাচনী অঙ্গীকার ছিল। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় হৈবতপুর ইউনিয়নের এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই খাল পুনঃখনন কাজের মাধ্যমে অন্তত ১৭টি গ্রাম জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। একই সঙ্গে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির আওতায় এ খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পে প্রায় ৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা এবং দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়োগ করা হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন