সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

যশোরে হত্যা, সহিংসতা বন্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে মানববন্ধন

হত্যা, নিখোঁজ ও সহিংসতার ঘটনায় সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করা এবং শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় যশোর দড়াটানা ভৈরব চত্বরে নাগরিক সমাজ যশোরের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সুকান্ত […]

জাবির ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডে ২৪ হত্যা: ৭ জনকে অব্যাহতি

যশোর শহরের চিত্রা মোড়ের পাঁচ তারকা মানের ‘জাবির ইন্টারন্যাশনাল’ হোটেলে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং ২৪ জনের প্রাণহানির ঘটনায় করা মামলার আসামিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। ফলে বিভিন্ন সময়ে সন্দেহভাজন হিসেবে আটক হওয়া সাতজনের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন। তদন্ত কর্মকর্তার সুপারিশে […]

যশোরে হিন্দু পল্লীতে আগুনের খবরটি ভুয়া: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওটি রাঙামাটির

ইউরো বাংলা ফ্যাক্ট চেক টিম দাবি: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে, যশোরের মণিরামপুরের সংখ্যালঘু হিন্দু পল্লীতে ২৫টি বাড়িতে নতুন করে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সাথে একটি ভিডিও ফুটেজও প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট-চেক অনুসন্ধান: প্রচারিত এই দাবি ও ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও গুজব। ১. ঘটনার প্রকৃত সত্যতা: সামাজিক যোগাযোগ মাধ্যমে […]

যশোরে গভীর রাতে চাঁদার দাবিতে সংখ্যালঘু পরিবারে যুবদল নেতাদের হানা !

যশোরের বাঘারপাড়ায় গভীর রাতে এক হিন্দু পরিবারের বাড়িতে ঢুকে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাদের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সরাসরি উপস্থিত হয়ে এ অভিযোগ তোলার পর বাঘারপাড়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে মামলা রেকর্ডের প্রস্তুতি নিচ্ছে। ঘটনাটি ঘটেছে রোববার […]

যশোরে যুবদল সম্পাদকে বিরুদ্ধে তরুণীকে গণধর্ষণের অভিযোগ

যশোর সদর উপজেলার কুয়াদা বাজারে এক তরুণীকে (২১) পানীয়ের সঙ্গে চেতনা নাশক খাইয়ে গণধর্ষণের মারাত্মক অভিযোগ উঠেছে। পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দিতে ওই তরুণীকে হাসপাতাল থেকে গোপনে সরিয়ে রাখা এবং পরিবারকে ভীতি প্রদর্শনেরও অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রের ভিত্তিতে জানা যায়, ভুক্তভোগী তরুণী মনিরামপুর উপজেলার মেয়ে। রামনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ডালিম হোসেন (৩৫) সাথে তার […]

যশোরে মহিলা লীগ নেত্রী সাথি আটক

যশোর জেলা মহিলা লীগের অন্যতম নেত্রী বিলকিস সুলতানা সাথিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাতে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর সাথীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা […]

যশোরে আওয়ামী লীগের কালো পতাকা শোভাযাত্রা

শোকের মাস আগস্ট উপলক্ষে যশোর শহরে কালো পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার দুপুরে শহরের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে এই শোভাযাত্রাটি বের হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে কালো পতাকা হাতে শহরের নিউমার্কেট এলাকা থেকে পালবাড়ির দিকে যাওয়ার সময় বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেয়। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের ‘জয় […]

যশোরে ধরা পড়লেন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’

চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ‘ডেভিড ইমন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করে […]

ইয়াবা সেবনের অভিযোগে যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও; মহাসড়ক অবরোধ

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে ও তাঁর পরিবারের ওপর দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে যশোর শহরের নীলগঞ্জ এলাকায়। মঙ্গলবার সকালে জামায়াত নেতার মেয়ের অব্যাহত অন্যায়-অত্যাচারে অতিষ্ঠ হয়ে শত শত এলাকাবাসী একজোট হয়ে এমপির বাসভবন ঘেরাও ও অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা বিচার দাবিতে যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ […]

যশোরে নিখোঁজের দুই দিন পর বাঁওড় থেকে ভ্যানচালকের অর্ধপচা মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুরে নিখোঁজের দুই দিন পর মহাসিন মোল্যা (২৩) নামে এক ভ্যানচালকের অর্ধপচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট সংলগ্ন বাঁশঝাড়ের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মহাসিন উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে। তিনি গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। নিহতের পরিবার ও […]