ঝিকরগাছায় ঝোপঝাড় থেকে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

যশোরের ঝিকরগাছা উপজেলায় সাখাওয়াত হোসেন সাকা নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বাউসা গ্রামের একটি ঝোপঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাখাওয়াত হোসেন সাকা নির্বাসখোলা ইউনিয়নের বাউসা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাউসা গ্রামের […]
যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আ.লীগ নেতার মৃত্যু

যশোরের কেশবপুর উপজেলার ১০ নম্বর সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও বেগমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর বিএনপি-জামায়াত ও শিবিরের বর্বরোচিত মব (উচ্ছৃঙ্খল জনতা) সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছেন। স্থানীয় বেগমপুর বাজারে তাঁর ওপর নির্মম হামলার পর আত্মরক্ষার্থে পালিয়ে বাড়ি যাওয়ার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে পুরো […]
যশোরে উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে তরুণ আটক

চাপাতি ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ যশোরে উগ্রবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক তাহসীন ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, অভিযানের সময় তাহসীনের ঘর তল্লাশি […]
যশোরে ছাত্রলীগ নেতা রাব্বী হাসান আটক

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বী হাসানকে (২৬) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের হাবুল্যা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে রাব্বী হাসানের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ […]
কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি আর নেই

যশোরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সর্বস্তরের মানুষের ঢল বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর (বিএলএফ) প্রধান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর নায়ক, তুখোড় ছাত্রনেতা ও প্রবীণ রাজনীতিবিদ আলী হোসেন মনি আর নেই। শুক্রবার ভোর সাড়ে ছয়টায় ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না […]
খুঁটিতে বেঁধে স্ত্রীর সামনেই যুবলীগ নেতাকে হত্যা, মুখে প্রস্রাব!

মৃত্যুর আগে যন্ত্রণায় ছটফট করতে করতে একটুখানি পানির জন্য আকুতি জানিয়েছিলেন যুবলীগ নেতা জুয়েল রানা (৪০)। কিন্তু নির্মমতার চরম সীমা ছাড়িয়ে খুনিরা তাকে পানি তো দেয়ইনি, উল্টো মুখে প্রস্রাব করে দিয়েছে বিএনপি নেতার ছেলে। আর চোখের সামনে স্বামীকে বাঁচাতে খুনিদের পা ধরেও শেষ রক্ষা করতে পারেননি স্ত্রী মায়া খাতুন। নির্দয় ও অমানবিক ভাবে পিটিয়ে ও […]
মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে যশোরে স্মারকলিপি

মুক্তেশ্বরী নদীকে অবৈধ দখলমুক্ত করা, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, জিয়া খাল পুনঃখনন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান করেছে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন। রোববার দুপুরে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, মুক্তেশ্বরী নদী যশোরের দক্ষিণাঞ্চলসহ বৃহত্তর অঞ্চলের পরিবেশ, কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ […]
যশোরে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা;আহত ৪

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টার প্রতিবাদ জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সফরসঙ্গীরা। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে বেনাপোল বাজার এলাকায় তাঁর গাড়ি বহরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় দলটির অন্তত চারজন নেতাকর্মী আহত হয়েছেন বলে […]
যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার

ইউরো বাংলা ডেস্ক যশোরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও অস্ত্রসহ অন্তত ২০টি মামলার এজাহারভুক্ত আসামি কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলকে (৪৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৩১ মে) যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। গ্রেপ্তারকৃত খোঁড়া কামরুল যশোর শহরতলীর খোলাডাঙ্গা […]
চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েই হামলার শিকার বিএনপি নেতা বাবুল

যশোরের শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়ন বিএনপির নেতা বাবুল আক্তারের ওপর ঈদের দিন সকালে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত বাবুল আক্তার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি জেলা বিএনপি বরাবরও অভিযোগ করেছেন। বাবুল আক্তার ডিহি ইউনিয়ন বিএনপির সদস্য এবং ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক […]