সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এর সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উসকানিমূলক গুলির জবাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ মে) বিজিবির পাঠানো

সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এর সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উসকানিমূলক গুলির জবাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ মে) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ করেই গুলি ছোড়ে বিএসএফ। এ সময় বিজিবি তাৎক্ষণিকভাবে পেশাদার ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে পাল্টা ফায়ার করে পরিস্থিতির কড়া জবাব দেয়।

বিজিবি জানায়, তাদের দ্রুত প্রতিক্রিয়ার মুখে সীমান্ত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

ঘটনার পর থেকে সোনারহাট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের উসকানিমূলক পরিস্থিতি মোকাবিলায় বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজিবি আরও জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন