সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে লিগ্যাল নোটিশ

জুলাই আন্দোলন সংক্রান্ত জাতিসংঘ মানবাধিকার কমিশনের (ওএইচসিএইচআর) প্রকাশিত প্রতিবেদনকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও একপাক্ষিক’ দাবি করে সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে একটি আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়েছে।

জুলাই আন্দোলন সংক্রান্ত জাতিসংঘ মানবাধিকার কমিশনের (ওএইচসিএইচআর) প্রকাশিত প্রতিবেদনকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও একপাক্ষিক’ দাবি করে সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে একটি আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের বিখ্যাত আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘ডটি স্ট্রিট চেম্বার্স’ এই নোটিশটি পাঠিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষে এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন ডটি স্ট্রিট চেম্বার্সের খ্যাতনামা আইনজীবী মিস্টার স্টিভেন পাওয়েল কেসি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক কর্মকর্তা আমিনুল হক পলাশ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এর প্রতি প্রেরিত এই আইনি নোটিশে মানবাধিকার কমিশন কর্তৃক ঘোষিত পূর্ববর্তী প্রতিবেদনের মৃতের সংখ্যাকে ‘অসামঞ্জস্যপূর্ণ ও অতিরঞ্জিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নোটিশে ওই প্রতিবেদন সংশোধন করার পাশাপাশি এ বিষয়ে একটি পাবলিক স্টেটমেন্ট (জনসমক্ষে বিবৃতি) প্রদানের জন্য হাই কমিশনারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, জননেত্রী শেখ হাসিনার পক্ষে এই নোটিশ পরিচালনাকারী আইনজীবী মিস্টার স্টিভেন পাওয়েল কেসি আন্তর্জাতিক আইন অঙ্গনের এক পরিচিত ব্যক্তিত্ব। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বেশ কিছু আলোচিত ও বিখ্যাত মামলা পরিচালনা করেছেন। আইন পেশার পাশাপাশি তিনি যুক্তরাজ্যে খণ্ডকালীন জেলা বিচারক (পার্ট টাইম ডিস্ট্রিক্ট জাজ) এবং বিশ্বখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আইনি নোটিশটিতে দাবি করা হয়েছে, মাঠপর্যায়ের প্রকৃত সত্য ও তথ্য যাচাই না করেই জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের প্রতিবেদনে একপাক্ষিক ও উদ্দেশ্যমূলক চিত্র তুলে ধরেছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দ্রুততম সময়ের মধ্যে এই অসংগতি দূর করে সঠিক তথ্য বিশ্ববাসীর সামনে উপস্থাপনের তাগিদ দেওয়া হয়েছে এই নোটিশে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন