ওয়াজ মাহফিলে যাওয়ার পথে গণধর্ষণের শিকার তরুণী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অটোরিকশায় তুলে নিয়ে নির্জন স্থানে গণধর্ষণের ভয়াবহ অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরাইল থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বাহার (২২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী কিশোরী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি […]
জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে লিগ্যাল নোটিশ

জুলাই আন্দোলন সংক্রান্ত জাতিসংঘ মানবাধিকার কমিশনের (ওএইচসিএইচআর) প্রকাশিত প্রতিবেদনকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও একপাক্ষিক’ দাবি করে সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে একটি আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের বিখ্যাত আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘ডটি স্ট্রিট চেম্বার্স’ এই নোটিশটি পাঠিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষে এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন ডটি স্ট্রিট চেম্বার্সের খ্যাতনামা আইনজীবী […]
তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুননাহার নিম্মি

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুননাহার নিম্মি। নেপালের স্থানীয় সময় বুধবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)। এর মাধ্যমে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন-এর পর দীর্ঘ ১৪ বছর পর আরেক বাংলাদেশি নারী এভারেস্ট জয় করলেন। […]
সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ঘটনা ঘটে। আটক ইমাম হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩) নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাপুর-বনপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ইমাম স্থানীয় আগরপুর […]
সেদিন আমাকেও ধর্ষণের চেষ্টা করেছে: অভিনেত্রী ফারিন খান

‘সেদিন আল্লাহ আমাকে রক্ষা করেছেন, কিন্তু মানসিকভাবে যে কী পরিমাণ চাপা যন্ত্রণা অনুভব করেছি সেটা শুধু আমি জানি’। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে কিছুদিন আগে ঘটে যাওয়া নিজের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী ফারিন খান। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তাকে মেরে ফেলে সব লুটপাট করে তারপর ধর্ষণের চেষ্টা […]
তিন দশক ধরে ধর্ষনের ট্রমা বয়ে বেড়াচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকা লোপা

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ঘটে যাওয়া এক বিভীষিকাময় রাত, যা ওলটপালট করে দিয়েছিল সাড়ে নয় বছরের এক নিষ্পাপ শিশুর চঞ্চল শৈশবকে। আজ তিন দশক পেরিয়ে গেলেও সেই রাতের আতঙ্ক আর ট্রমা পিছু ছাড়েনি দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী লোপা রহমানের। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় ‘সাহসী মেয়ে’ টাইটেল পাওয়া লোপা রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনের এক লুকিয়ে […]
রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাইলেন মাশরাফি-মুশফিকরা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারের হত্যার ঘটনায় পুরো দেশ এখন উত্তাল। ৭ বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যা করেন অভিযুক্ত সোহেল রানা। এ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন সবাই। বাদ যাচ্ছেন না ক্রিকেটাররাও। ফুলের মতো নিষ্পাপ শিশুকে হত্যায় দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব […]
ডাকসু নেত্রীকে সাথে করে মেয়ে আনতে বললেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সর্বোচ্চ পদের মতো দায়িত্বশীল জায়গায় থাকা নেতার এমন বক্তব্যকে ‘নারীবিরোধী’ ও ‘ভোগ্য-পণ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ’ বলে আখ্যা দিচ্ছেন সাধারণ নেটিজেনরা। সম্প্রতি পিকিং ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর সাথে একটি ছবি […]
রামিসা হত্যাকাণ্ড: আসামি সোহেলের জামায়াত কর্মী দাবি এলাকাবাসির

রয়পল্লবীতে চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শু রামিসার প্রধান ঘাতক এবং মামলার প্রধান আসামি সোহেলের রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি, সোহেল জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত নির্বাচনে স্থানীয় ওয়ার্ড পর্যায়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর […]
জাবির আলোচিত ধর্ষণচেষ্টা ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি আলোচিত ধর্ষণচেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমের বিরুদ্ধে ভিক্টিম শিক্ষার্থীর সঙ্গে অসংবেদনশীল আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং প্রক্টরের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু হয়েছে। অভিযোগকারীদের দাবি, গত ১২ তারিখ রাতে ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সময় স্ক্রিনে ভিক্টিমের চিৎকার শোনা গেলে প্রক্টর রাশিদুল আলম হাসতে […]