সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় অংশ নেওয়ায় স্কুল পড়ুয়া ছেলেদের গ্রেপ্তারের অভিযোগ

চট্টগ্রামে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর জানাজা ঘিরে কয়েকজন তরুণকে গ্রেপ্তার ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন তাঁর ছেলে মাহবুব রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহবুব রহমান দাবি করেন, গত ১৪ মে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী ও মিরসরাইয়ে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে […]

বাংলাদেশের শিশুদের কি ৬ মাস বয়সে হামের প্রথম টিকা দেওয়া উচিত?

সম্ভাব্য ৩ ডোজের হামের টিকা সংক্রান্ত প্রস্তাবনা বাংলাদেশের গত কয়েক দশকের অন্যতম বড় অর্জন ছিল জনস্বাস্থ্য খাতে সাফল্য। বিশেষ করে পরিবার পরিকল্পনা এবং শিশু ও মাতৃস্বাস্থ্যে সংক্রামক রোগ প্রতিরোধে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) দেশের জন্য একটি মাইলফলক হয়ে উঠেছিল। একসময় বাংলাদেশ হাম নির্মূলের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। আন্তর্জাতিকভাবে ঘোষণা দেওয়ার অপেক্ষাই ছিল কেবল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে […]

মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখা সরকারের অঙ্গীকার

গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৪ মে) নিউইয়র্কে জাতিসংঘের রাজনৈতিক, শান্তি প্রতিষ্ঠা ও শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠকে তিনি এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অঙ্গীকার তুলে ধরেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী […]

যবিপ্রবিতে যৌন হয়রানির অভিযোগে প্রভাষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের শিক্ষা সফরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইএসটি বিভাগের প্রভাষক মোঃ মনিরুল ইসলামকে সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা এবং ভবিষ্যতে কোনো শিক্ষা সফরের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের […]

অনিয়মের স্বর্গরাজ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সাভারের সবুজ ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একসময় পরিচিত ছিল প্রাণচাঞ্চল্য আর মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত ঘটে যাওয়া একের পর এক ঘটনা প্রশাসনের চরম ব্যর্থতা এবং ক্যাম্পাসের ভঙ্গুর নিরাপত্তাব্যবস্থাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে প্রক্টর অফিসের ভেতরে প্রক্টরের উপস্থিতিতেই পিটিয়ে […]

গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

কাপাসিয়া উপজেলার রাউৎকোনা পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) ভোরে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন, গৃহবধূ শারমিন (৩২), তার ভাই রসুল (২২) এবং শারমিনের তিন মেয়ে মিম (১৪), হাবিবা (১০) ও ফারিয়া (২)। ঘটনার পর থেকে পরিবারের কর্তা ফোরকান […]

তাহসিন আফরোজ ইমির কারান্তরালের দহনগাথা

আমার জেলখানার রুট দিয়েই দাদার লাশ গেল দাফনের উদ্দেশ্যে। আমি জেল সুপারের পা ধরতে বাকি রেখেছিলাম যেন শেষবারের মতো দাদাকে একটু দেখতে দেওয়া হয়। উত্তরে বলা হলো ভাসুরের লাশ দেখা তো ভালো না! ক্ষোভে-ঘৃণায় আমার দম আটকে আসছিল। আমি তো ভাসুর নয়, আমার নিজের ভাইকে হারিয়েছিলাম। এভাবেই নিজের কারান্তরালের দুঃসহ যন্ত্রণার কথা বর্ণনা করেছেন তাহসিন […]

কেন্দ্রীয় বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থান দখল ও নির্যাতনের অভিযোগ

জমি-জমা দখল, কবরস্থান দখল, মাছ চুরি, হামলা-মামলা ও দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ এনে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আফরোজা আক্তার নামে এক নারী। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। লিখিত বক্তব্যে আফরোজা আক্তার অভিযোগ করেন, তার ভাইপো কেন্দ্রীয় বিএনপির সদস্য মহসিন কবীরের নেতৃত্বে পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে তাকে […]

সারা দেশে হাম ও উপসর্গে ৪ মৃত্যু

ইউরো-বাংলা ডেস্কসারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে ৮৬ জন এবং সন্দেহজনক হামে ৯৪২ জন আক্রান্ত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় […]