সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

হাদী হত্যায় জামায়াতের আমীরের পিএস-বিএনপি-ইউনূস সরকার জড়িত: ওমর হাদী

শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের পেক্ষাপট তৈরিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের একজন একান্ত সচিব (পিএস) জড়িত ছিলেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন নিহতের ভাই

শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের পেক্ষাপট তৈরিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের একজন একান্ত সচিব (পিএস) জড়িত ছিলেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন নিহতের ভাই শরীফ ওমর হাদী। একই সাথে এই হত্যাকাণ্ডের সাথে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপির কয়েকজন এমপি-মন্ত্রী সরাসরি জড়িত বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে শরীফ ওমর হাদী এই বিস্ফোরক তথ্য ও অভিযোগ জানান।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “বাংলাদেশে খুনের সাথে কারা জড়িত আমি সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে” এমন মন্তব্যের পর ওমর হাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ওমর হাদী দেশের বর্তমান সরকারপ্রধানের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, হাদী হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন। হাদী হত্যার বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে। যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। হাদী হত্যার বিচার আপনি না করলে, আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। হাদী হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য রেড লাইন।

জামায়াতে ইসলামীর আমীরের পিএস-এর ভূমিকা নিয়ে অভিযোগ করে পোস্টে তিনি আরও উল্লেখ করেন, হাদী হত্যাকাণ্ডের পটভূমি তৈরিতে ওই পিএস জড়িত ছিলেন। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের সময় কিংবা রাজনৈতিক প্রেক্ষাপটে হাদীকে ঢাকা-০৮ আসন থেকে সরিয়ে দেওয়ার জন্য তাদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয়েছিল।

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর শরীফ ওমর হাদীর এই ফেসবুক পোস্টটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

উল্লেখ্য, এর আগে জামায়াত ইসলামী জনমত তৈরির চেষ্টা করেছিলো হাদী হত্যার পিছনে ভারতে গোয়েন্দা সংস্থা জড়িত। হাদির ভাই ওমর যখন বিষয়টি নিয়ে সরব তখন বর্তমান ক্ষমতাসীন বিএনপি ও জামায়াত সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন