সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ছে না: তথ্য উপদেষ্টা

শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এই সিদ্ধান্তের ফলে দেশের নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন।

শনিবার (৬ জুন) সচিবালয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানো হলেও সরকারের বিশেষ সিদ্ধান্তের কারণে একটি বড় অংশ এর বাইরে থাকবে। দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়বে না, বরং আগের দামই বহাল থাকবে।

একই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দুর্নীতি ও মানি লন্ডারিংসহ বিগত সরকারের সময়কার নানা অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

টাকা পাচার ও দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন,দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের পেছনে পূর্ববর্তী নীতিকে দায়ী করে জহির উদ্দিন স্বপন বলেন, আগের সরকারগুলো অভ্যন্তরীণ উৎপাদনের চেয়ে আমদানিনির্ভর নীতিকে বেশি গুরুত্ব দিয়েছে। তৎকালীন সময়ে যদি আমদানির দিকে না ঝুঁকে উৎপাদনমুখী দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করা হতো, তাহলে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকটময় পরিস্থিতির সৃষ্টি হতো না।

সংবাদ সম্মেলনে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনভোগান্তি কমাতে সরকারের নেওয়া নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন