ছুটি শেষে সাভার-আশুলিয়ায় ১ হাজার ৮৬৮ শ্রমিক ছাঁটাই

ঈদের দীর্ঘ ছুটি শেষে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের তৈরি পোশাক কারখানাগুলোতে আবারও চিরচেনা কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ১০ দিনের ছুটি কাটিয়ে শনিবার (৬ জুন) সকাল থেকে এ অঞ্চলের অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। তবে উৎসবের আমেজ কাটিয়ে কাজে ফেরার এই ইতিবাচক চিত্রের মধ্যেই কার্যাদেশ সংকটের অজুহাতে একটি বড় শিল্প গ্রুপ থেকে ১ […]
আজ ঐতিহাসিক ৬ দফা দিবস: বাঙালির মুক্তির সনদ ও স্বাধিকার আন্দোলনের মাইলফলক

আজ ঐতিহাসিক ৭ জুন, মহান ৬ দফা দিবস। ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ‘৬ দফা’ দাবির পক্ষে দেশব্যাপী তীব্র ও স্বতঃস্ফূর্ত গণআন্দোলনের সূচনা হয়েছিল। পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার নেপথ্যে এই দিনটি এক অনন্য মাইলফলক। ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফার সমর্থনে আওয়ামী […]
ঢাকার সন্তান রবিনের ৩০ বিলিয়ন ডলারের মেগা এআই প্রজেক্ট ভারতে

বাংলাদেশে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার উদ্যোক্তা রবিন খুদা আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায়। তার প্রতিষ্ঠিত ডেটা সেন্টার কোম্পানি এয়ারট্রাঙ্ক (AirTrunk) আগামী ২০৩০ সালের মধ্যে ভারতে ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। এই বিনিয়োগের মাধ্যমে দেশটিতে ৫ গিগাওয়াটেরও বেশি ডেটা সেন্টার সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা ভারতের দ্রুত সম্প্রসারিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) […]
শেখ হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে: আসিফ মাহমুদ

বিএনপির অ্যাডমিনিস্ট্রেশন ও দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে গ্যাসের যে পরিমাণ মূল্য বৃদ্ধি হয়েছিল, বিএনপি সরকার মাত্র তিন মাসেই সমপরিমাণ মূল্য বৃদ্ধি করেছে। শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা জেলার একটি পার্টি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও […]
নোয়াখালীতে স্কুলশিক্ষার্থীদের গ্রেফতার ও মারধরের অভিযোগ

নোয়াখালী সদর উপজেলার পশ্চিমাঞ্চলে আওয়ামী লীগের মিছিলের জের ধরে তিন স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবারের ওই মিছিলের পর যৌথ বাহিনীর অভিযান এবং জেলা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর করে পুলিশে সোপর্দ করার গুরুতর অভিযোগ উঠেছে। গ্রেফতারকৃত তিন কোমলমতি শিক্ষার্থী হলেন— ৯ম শ্রেণীর ছাত্র আরিফুল ইসলাম সাকিব, একই শ্রেণীর মোঃ রিপন এবং ১০ম শ্রেণীর […]
হাদির বোনকে অশ্রাব্য গালি ইনকিলাব মঞ্চের জুলাই যোদ্ধার

বাংলাদেশে ডানপন্থী তরুণদের মধ্যে জনপ্রিয় শরীফ ওসমান বিন হাদির নিহত হওয়ার পরে তাঁর নিজ সংগঠন ইনকিলাব মঞ্চের এক সদস্যের কাছেই অনলাইন হয়রানির শিকার হয়েছে অশ্রাব্য ভাষায় আক্রমণের শিকার হয়েছেন তাঁর বোন। ‘ইনকিলাব মঞ্চ’ সক্রিয় কর্মীর বিরুদ্ধে। জায়েফ খান নাদিম নামের ওই জুলাই যোদ্ধা নিজের ফেসবুক আইডিতে শহীদ হাদির ভাই ও বোনকে উদ্দেশ্য করে তীব্র কুরুচিপূর্ণ […]
নেত্রকোনা-ময়মনসিংহ রুটে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, নেপথ্যে চাঁদাবাজির অভিযোগ

নেত্রকোনা থেকে ময়মনসিংহ রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার ভাড়ায় চরম নৈরাজ্য ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায়ের পাশাপাশি এই রুটে ব্যাপক চাঁদাবাজির তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি মোহাম্মদ এরশাদ খান নামের এক ভুক্তভোগী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রুটের বাস্তব চিত্র […]
পৈতৃক সম্পত্তি দখলচেষ্টা ও পুলিশি হয়রানির অভিযোগ

যশোর শহরের আরবপুর এলাকায় কোটি টাকা মূল্যের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্পত্তির উত্তরাধিকারী সায়াদ হোসেন। সংবাদ সম্মেলনে সায়াদ হোসেন দাবি করেন, তাঁর পিতা প্রয়াত আব্দুস সালাম সরদার (হবি সরদার) জীবদ্দশায় সংশ্লিষ্ট কোনো […]
৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

প্রায় ৬৫ শতাংশ প্রান্তিক বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্যবৃদ্ধির প্রভাবমুক্ত রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বিদ্যুতের সাম্প্রতিক মূল্য সমন্বয়ের ফলে দেশের অধিকাংশ নিম্নআয়ের ও সাধারণ গ্রাহকের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের আওতার বাইরে তাদের রাখা হয়েছে। শনিবার (৬ জুন) সচিবালয়ে সরকারের বিদ্যুৎ ও জ্বালানির দাম […]
তিন দিনের রাষ্ট্রীয় সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রবিবার (৭ জুন) রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার এই সফরে সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর ড. খলিলুর রহমানের এটাই প্রথম বিদেশ সফর। এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনসহ বিভিন্ন […]