বাংলাদেশে ডানপন্থী তরুণদের মধ্যে জনপ্রিয় শরীফ ওসমান বিন হাদির নিহত হওয়ার পরে তাঁর নিজ সংগঠন ইনকিলাব মঞ্চের এক সদস্যের কাছেই অনলাইন হয়রানির শিকার হয়েছে অশ্রাব্য ভাষায় আক্রমণের শিকার হয়েছেন তাঁর বোন।
‘ইনকিলাব মঞ্চ’ সক্রিয় কর্মীর বিরুদ্ধে। জায়েফ খান নাদিম নামের ওই জুলাই যোদ্ধা নিজের ফেসবুক আইডিতে শহীদ হাদির ভাই ও বোনকে উদ্দেশ্য করে তীব্র কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করেছেন।
নিহত সহযোদ্ধার বিয়ের সিদ্ধান্ত নিয়ে পরিবারের পক্ষ থেকে সমালোচনা করার জের ধরে তিনি এই পোস্ট দেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই পোস্টে জায়েফ খান নাদিম শহীদ হাদির বোনকে উদ্দেশ্য করে লিখেছেন, তোর রক্তের ভাই হাদি! আর তুই ভাই হত্যা মামলার বাদী হতে চাস না। সরকারের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে ভাই হত্যার বিচার চাস না।
একই সাথে হাদির বড় ভাইয়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, বড় ভাই হয়েও তিনি ভাইয়ের খুনিদের বিচার দাবি না করে সরকারের কাছ থেকে চাকুরি নিয়ে লন্ডনে গিয়ে আয়েশি জীবন কাটাচ্ছেন। পরিবারের সদস্যদের ‘লোভী’ ও ‘ভাই ব্যবসায়ী’ বলেও আখ্যা দেন তিনি।
মূলত হাদির বন্ধু ও সহযোদ্ধা জাবেরের সাম্প্রতিক বিয়ে নিয়ে পরিবারের আপত্তির কারণেই এই ক্ষোভের সূত্রপাত। জাবেরের পক্ষে সাফাই গেয়ে ওই পোস্টে বলা হয়, জাবের সহযোদ্ধা ও বন্ধু হিসেবে দিন-রাত হাদির খুনিদের বিচারের দাবিতে রাস্তায় পড়ে থাকে। সে নিজের জীবন গড়তে বা বিয়ে করতে পারবে না কেন?
তবে জাবেরের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে শহীদ হাদির বোনকে উদ্দেশ্য করে অত্যন্ত নোংরা, কুরুচিপূর্ণ ও অশ্রাব্য শব্দ (যেমন: খান/কি মা/গি) ব্যবহার করেন ইনকিলাব মঞ্চের ওই কর্মী। তিনি লেখেন, নিজের ভাইয়ের হত্যার বিচারের জন্য কিছু না করে একজন সহযোদ্ধার দিকে আঙুল তোলার কোনো অধিকার তাদের নেই।
একটি গণ-অভ্যুত্থানের শহীদের পরিবারের সদস্যদের প্রতি একজন ‘জুলাই যোদ্ধা’ বা আন্দোলনের দাবিদার কর্মীর মুখ থেকে এমন চরম আপত্তিকর ও কুরুচিপূর্ণ গালিগালাজ কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর ইনকিলাব মঞ্চের ওই কর্মীর মানসিকতা ও নৈতিকতা নিয়ে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় বইছে। অনেকেই বলছেন, আন্দোলনের স্পিরিটকে ব্যবহার করে পরিবারের ওপর এমন মানসিক নির্যাতন শহীদদের ত্যাগের অবমাননা শামিল।