সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

ভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন তিনি আনুষ্ঠানিকভাবে এই শীর্ষ পদের দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল

ভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন তিনি আনুষ্ঠানিকভাবে এই শীর্ষ পদের দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একই দিনে তাঁর নির্ধারিত মেয়াদ শেষে অবসরে যাচ্ছেন।

লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ বর্তমানে দেশটির উপসেনাপ্রধানের (ভাইস চিফ অব আর্মি স্টাফ) দায়িত্ব পালন করছেন।

সফল ও দীর্ঘ প্রায় চার দশকের সামরিক ক্যারিয়ারের অধিকারী লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ১৯৮৬ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর সাজোঁয়া কর্পসে (আর্মড কর্পস) কমিশনপ্রাপ্ত হন। কর্মজীবনে তিনি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত ও প্রশাসনিক ক্ষেত্রে দক্ষতা এবং সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠের রয়েছে ব্যাপক আভিযানিক অভিজ্ঞতা। তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক, তিনি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে একটি গুরুত্বপূর্ণ সাজোঁয়া ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ব্রিগেডটি অঞ্চলটির সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিভিন্ন দমনমূলক অভিযানে নেতৃত্ব দিয়েছিল। এ ছাড়া তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম শীর্ষ ও শক্তিশালী স্ট্রাইক ইউনিট ‘সুদর্শন চক্র’-এর কমান্ডারের দায়িত্বও অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছেন।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ অভিজ্ঞতা এবং আভিযানিক দক্ষতার কারণে ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক নীতি ও আঞ্চলিক নিরাপত্তা সমীকরণের এই সময়ে ধীরাজ শেঠের ভারতীয় সেনাপ্রধান হিসেবে এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন