সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু হচ্ছে কাল

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বার্ষিক দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল রোববার (১৯ জুলাই)। এ বছরের

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বার্ষিক দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল রোববার (১৯ জুলাই)। এ বছরের মহড়ায় উভয় দেশের ১৬০ জনেরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করছেন। শনিবার (১৮ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, এবারের মহড়ায় জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং কৌশলগত যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা বিষয়ক (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিশেষ প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রশিক্ষণ উভয় দেশকে একে অপরের রণকৌশল ও দক্ষতা সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ করে দেবে।

‘টাইগার লাইটনিং’ মহড়াটি মূলত ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির একটি অংশ। এর মূল লক্ষ্য হলো দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক শক্তিশালী করা, সামরিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, যুদ্ধের প্রস্তুতি উন্নত করা এবং পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা আরও জোরদার করা। এর মাধ্যমে বাস্তব পরিস্থিতিতে উভয় দেশের যৌথ কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে এই দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া শুরু হয়। কোভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে স্থগিত থাকলেও পরবর্তীতে ধারাবাহিকতা বজায় রেখে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক তাত্ত্বিক আলোচনা ও মাঠপর্যায়ের ব্যবহারিক প্রশিক্ষণের সমন্বয়ে পরিচালিত হবে এবং এর সমাপনী পর্বে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন