সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | দিল্লি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (১৬

আন্তর্জাতিক ডেস্ক | দিল্লি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। পরে শুক্রবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইউএনআইয়ের খবরে এ তথ্য উঠে এসেছে।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এ অনুরোধটি এসেছে এবং তা গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে। তিনি জানান, বিষয়টি নিয়ে ভারত সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।” পাশাপাশি ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে মতবিনিময়ের জন্য শিগগিরই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে ধারাবাহিক সংলাপ বজায় রাখার গুরুত্বের ওপরও জোর দেন ভারতের এই মুখপাত্র।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন