সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

উত্তরা গণভবনে মন্ত্রী-হুইপের পথসভা থেকে অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদকনাটোরের উত্তরা গণভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং সংসদীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ তানিম (২৪) নামের এক

নিজস্ব প্রতিবেদক
নাটোরের উত্তরা গণভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং সংসদীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ তানিম (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল তিনটার দিকে উত্তরা গণভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আটক তানিম নাটোর শহরের কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু উত্তরা গণভবন পরিদর্শন শেষে বের হয়ে ফটকের সামনে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন। বক্তব্য শেষে মন্ত্রী ও হুইপ মঞ্চ থেকে নেমে গাড়িতে ওঠার সময় তানিম তাদের একদম কাছাকাছি চলে আসেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে তাৎক্ষণিক আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, মন্ত্রী ও হুইপ মঞ্চ থেকে নামার সময় ওই যুবক তাদের পাসের দিকে এগোচ্ছিল। সন্দেহ হলে তাকে আটক করা হয় এবং পরে তল্লাশি করে একটি অস্ত্র পাওয়া যায়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, উদ্ধার হওয়া পিস্তলটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি আটক যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

ঘটনার সময় নাটোর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পর্যটন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন