সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে সিলেটি ভাষায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জবাব

বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আমি বাংলাদেশি, এখানে এসেছি বাংলাদেশের মিনিস্টার হিসেবে। আমার

বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আমি বাংলাদেশি, এখানে এসেছি বাংলাদেশের মিনিস্টার হিসেবে। আমার মনে হয় আমার দেশপ্রেম ও অবস্থান নিয়ে কেউ প্রশ্ন তুলবে না।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে সাংবাদিকরা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এর জবাবে কিছুটা হাস্যরসাত্মকভাবে সিলেটি আঞ্চলিক ভাষায় উত্তর দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমি তো সিটিজেন নিয়ে আসি, আপনি বলেন নেটিজেন। মানে কোন নেটিজেন?

সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বৈত নাগরিকত্ব ও সংক্রান্ত প্রতিবেদন নিয়ে আলোচনার বিষয়ে ফের প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রীর সিলেটি ভাষায় প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কোন নিউজপেপার? কার এত জ্বালা কাজকর্ম বাদ দিয়া? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার মইনুদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠছে?

দেশের ভাবমূর্তি ও অবস্থান প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ, সকল দেশপ্রেমিক মানুষ যারা আছেন মিডিয়া, দেশবাসী ও রাজনৈতিক নেতারা আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাবো।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন