সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

মক্কা প্যাক্ট ইস্যুতে ডা. শফিকুর রহমান ‘কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই’

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে সম্পূর্ণ নিজস্ব এখতিয়ারভুক্ত বিষয় হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে সম্পূর্ণ নিজস্ব এখতিয়ারভুক্ত বিষয় হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করেন যে, রাষ্ট্রীয় প্রয়োজন ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণ করবে।

পাঠকদের জন্য ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টটি নিচে দেওয়া হলো,মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপটে ‘মক্কা প্যাক্ট’-এ বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিরোধীদলীয় নেতা তাঁর এই প্রতিক্রিয়া জানান।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন