সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

প্রবাসীদের ভোটাধিকার খর্ব মেনে নেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

বর্তমান সরকার দেশবাসীকে দেওয়া নানা প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যা দিলেই সরকারের দায়িত্ব শেষ হয়ে […]

মক্কা প্যাক্ট ইস্যুতে ডা. শফিকুর রহমান ‘কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই’

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে সম্পূর্ণ নিজস্ব এখতিয়ারভুক্ত বিষয় হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করেন যে, রাষ্ট্রীয় প্রয়োজন ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণ করবে। পাঠকদের জন্য ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টটি […]

জুলাই এখনো শেষ হয়নি: ডা. শফিকুর রহমান

‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ স্থান পেলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা না থাকা প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রদর্শনীটি মূলতঃ কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা এবং নির্যাতন তুলে ধরার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। জিয়াউর রহমান […]

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাথে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। রবিবার (৫ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের […]

সংসদে সুযোগ না পেলে জনগণের কাছেই যাব: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে প্রণীত সংস্কার সনদের ভিত্তিতে জনগণ গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করেনি। তিনি বলেন, সংবিধান সংশোধন নয়, জনগণের ম্যান্ডেট অনুযায়ী সংস্কারই প্রয়োজন। সংসদে সে সুযোগ না পেলে জনগণের কাছেই যাবেন এবং আন্দোলন অব্যাহত রাখবেন। […]

একদলীয় শাসনব্যবস্থা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে সরকার একক আধিপত্য প্রতিষ্ঠার পথে এগোচ্ছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান […]

জনরায় অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন টিকতে পারে না: ডা. শফিকুর রহমান

দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করা গণতন্ত্রের চেতনার পরিপন্থী। জনরায় মানে না যে সরকার, সে সরকার কখনো জনগণের সরকার হতে পারে না। গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে […]

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর […]

পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণা, সরকারকে সাধুবাদ জানালেন জামায়াত আমির

পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণা দেওয়ার সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘শুকনো মৌসুমে পদ্মা মরুভূমি আর বর্ষায় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারকে সাধুবাদ জানাই তারা পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণা দিয়েছে। কিন্তু এটা যেন শুধু লোক দেখানো না হয়। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে।’ শনিবার (১৬ […]

জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সাত দিনের সফরে জাপান গেলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। শনিবার (২ মে) রাত ৩টায় তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। […]