সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের আসন্ন বৈশ্বিক জলবায়ু সম্মেলন ‘কপ৩১’ -এ যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরটির

জাতিসংঘের আসন্ন বৈশ্বিক জলবায়ু সম্মেলন ‘কপ৩১’ -এ যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরটির বিষয়টি তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাথে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) ২৩তম বিশেষ অধিবেশনের ফাঁকে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সাথে বৈঠক করেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। আলোচনার সময় তিনি বাংলাদেশের সরকারপ্রধানের এই সফর সূচি সম্পর্কে তুর্কি প্রতিনিধিদলকে বিস্তারিত অবহিত করেন।

দ্বিপাক্ষিক বৈঠকে আন্তর্জাতিক ও সমসাময়িক আঞ্চলিক কৌশলগত পরিস্থিতি, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যু এবং দুই দেশের সম্পর্কের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা ও প্রতিরক্ষা খাতে যৌথ অগ্রগতির বিষয়ে উভয় পক্ষ গভীর সন্তোষ প্রকাশ করে। আগামী দিনে বিদ্যমান অর্থনৈতিক ও সামরিক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে উভয় দেশ একমত পোষণ করেছে।

উল্লেখযোগ্য যে, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের ঐতিহ্যবাহী শহর আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বার্ষিক সম্মেলন ‘কপ৩১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বনেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধ, জলবায়ু অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হবে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন