বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নবনির্বাচিত রাষ্ট্রপতির মেয়াদকালে বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের কল্যাণ ও অগ্রগতি সাধনে তাঁর সার্বিক সাফল্য কামনা করেছেন তিনি।
ঢাকার রুশ দূতাবাস সূত্র জানায়, পাঠানো অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির ব্যক্তিগত মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন। বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিরাজমান দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ ও ঐতিহ্যবাহী সহযোগিতার ইতিবাচক দিক তুলে ধরা হয়।
দায়িত্বভার গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভবিষ্যৎ প্রচেষ্টার সফলতা কামনা করে শুভবার্তা পাঠান রুশ প্রধান। ঐতিহাসিক ভিত্তি ও পারস্পরিক শ্রদ্ধার ওপর গড়ে ওঠা ঢাকা-মস্কো দ্বিপক্ষীয় ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক নতুন মেয়াদে আরও বেগবান হবে বলে পুতিন আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন এবং দু’দেশের জনগণের সার্বিক কল্যাণে যৌথভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে আনুষ্ঠানিক শপথ পাঠ করান।